ঢালিউড

বিয়ে করলেন ফারিয়া শাহরিন

ঢাকা, ০৭ জুলাই – বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ঘরোয়াভাবে অভিনেত্রীর কাবিন হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সুখবরটি নিজেই দিয়েছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, সবার দোয়া চাই।

এর আগে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানির কর্মকর্তা মাহফুজ রায়ানের সাথে বাগদান করেন। ১৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়।

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয় অনেক গুণ। সর্বশেষ কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন ফারিয়া শাহরিন।

আইএ/ ০৭ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language