ঢালিউড

আমার প্রতি খুবই যত্নশীল ছিল শাকিব

ঢাকা, ২৮ মে – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি শাকিব-বুবলী। দুজনেই প্রায় সময়ই বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন।

তবে এ কথা জানিয়ে রাখা ভালো, শাকিব-বুবলীর সম্পর্কটা এখন অমীমাংসিত। শাকিবের দাবি, বুবলীর সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। অন্যদিকে বুবলী জানিয়েছেন, এখনও বিচ্ছেদ হয়নি তাদের। এ নিয়ে দুজনের কথার যুদ্ধ কদিন পরপরই চলছে। এবার সম্পর্কের শুরুর দিককার কথা তুলে বুবলী জানালেন তার প্রতি খুব যত্নশীল ছিলেন শাকিব।

ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাংক্ষাৎকারে বুবলী বলেন, ‘আমরা যখন একসঙ্গে কাজ শুরু করি, তখন শাকিব শুধুই আমার সহ-অভিনেতা ছিল। তারপর ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। মানুষটাকে কাছাকাছি পাওয়ার পর মনে হয়েছিল অনেকটা পরিণত। আমার প্রতি খুবই যত্নশীল ছিল সে। আমার জন্য তার ভাবনা, দায়িত্বজ্ঞান দেখে মনে হয়েছিল তার জগতে শুধু আমি আছি। সে থেকেই প্রেম শুরু আমাদের।’

এ ছাড়াও প্রেম নিয়ে বুবলী বলেন, ‘একসময় প্রেমের বিরোধী ছিলাম। প্রেম তো দূরের কথা ছেলেদের সঙ্গে কথা বলার সময়ও ছিল না আমার। মা কলেজে দিয়ে আসতেন, ক্লাস শেষ হলে কলেজ থেকে নিয়ে আসতেন।’

প্রসঙ্গত, বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। তবে ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। উভয়ই জানান, তাদের একটি ছেলেসন্তানও রয়েছে। বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তানের জন্ম।

আইএ/ ২৮ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language