উত্তর আমেরিকা

দীর্ঘ সময় পানির নিচে থাকার রেকর্ড ভাঙলেন মার্কিন গবেষক

ওয়াশিংটন, ১৫ মে – পানির নিচে সবচেয়ে বেশি সময় থাকার বিশ্বরেকর্ড ভেঙেছেন যুক্তরাষ্ট্রের এক গবেষক। জোসেফ ডিটুরি নামের এই অধ্যাপক ফ্লোরিডার একটি দ্বীপের ৩০ ফুট পানির নিচে ৭৪ দিনেরও বেশি সময় থেকেছেন।

সোমবার (১৫ ম) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, জোসেফ ডিটুরি দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ফ্লোরিডার গ্রীষ্মমন্ডলীয় দ্বীপ কি লার্গোকে গবেষণার ক্ষেত্র হিসেবে বেছে নেন।

সেখানকার একটি হ্রদের ৩০ মিটার পানির গভীরে ‘জুল আন্ডারসি লজ‘ নামের এক হোটেল রয়েছে। এরই মধ্যে এই হোটেল কক্ষেই ৭৪ দিনেরও বেশি সময় অবস্থান করেছেন জোসেফ। এ সময় বিষন্নতায় আক্রান্ত হননি তিনি।

পানির নিচের এই হোটেলে ১ মার্চ থেকে থাকা শুরু করেন অধ্যাপক জোসেফ। তার এই প্রকল্পের নাম ‘নেপচুন ১০০’। এই গবেষণার মধ্য দিয়ে তিনি জানতে চাইছেন, গভীর পানির নিচের অতিরিক্ত চাপের মধ্যে মানবদেহ কিভাবে প্রতিক্রিয়া জানায়।

তবে এখনই থামার কোন পরিকল্পনা নেই জানিয়ে রোববার জোসেফ বলেছেন, আবিষ্কারের কৌতূহল আমাকে এখানে নিয়ে এসেছে । ‘ তিনি জানান, পানির নিচে জুল হোটেলে কমপক্ষে তিনি ১০০ দিন থাকবেন।

এই গবেষক আরও বলেন, ‘প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল একটিই, আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা। সেই বিজ্ঞানীদের সাক্ষাৎকার নেওয়া, যারা সমুদ্রের নিচের জীবন অধ্যয়ন করেন এবং জানতে চান, চরম বিরূপ পরিবেশেও কীভাবে মানবদেহ কাজ করে। ‘

এর আগে পানির নিচে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড ছিল দুই অধ্যাপকের। ২০১৪ সালে এই কি লার্গোর জুল হোটেলেই তারা রেকর্ডটি গড়েন।

প্রসঙ্গত, সাবমেরিনের মতো দেখতে এই হোটেলে পানির নিচের বাড়তি চাপ সমন্বয়ের ক্ষেত্রে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় না। জুল হোটেলের নামকরণ করা হয়েছে কল্পবিজ্ঞান লেখক জুল ভার্নের নামানুসারে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৫ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language