জাতীয়

রাজারবাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬

ঢাকা, ১০ মে – আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার থেকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৬।

প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

এবারের কুচকাওয়াজে ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। তবে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১০৯ জন সদস্যের জন্য নির্ধারিত বিপিএম এবং পিপিএম পদক প্রদান কার্যক্রমটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জানা গেছে, পদক তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত কিছু সদস্যের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই পুলিশের শীর্ষ কর্মকর্তাদের পদক গ্রহণ নিয়ে বাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বিদ্যমান ছিল।

আগামী ১৩ মে পর্যন্ত বিভিন্ন কর্মঅধিবেশন ও পর্যালোচনার মাধ্যমে এবারের পুলিশ সপ্তাহ সম্পন্ন হবে যেখানে বাহিনীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

এনএন/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language