উত্তর আমেরিকা

দক্ষিণ কোরিয়ায় কৃষিজমিতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ওয়াশিংটন, ০৬ মে – দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকাল ১০টার কিছুক্ষণ আগে ইউএস এফ-১৬ নামক যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন।

সিএনএন জানায় ওসান বিমান ঘাঁটির নিকটে একটি কৃষিক্ষেত্রের উপর প্রশিক্ষণকালে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি।

তবে এ ঘটনায় বিমানের পাইলটকে নিরাপদে বের করা গেছে এবং তাকে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাইলট একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশগ্রহণ করছিলেন, এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

সেনাবাহিনীর মতে, এই ঘটনায় কোনো বেসামরিক লোক আহত হয়নি।

দক্ষিণ কোরিয়ার গিয়ঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়ন এক টুইটার পোস্টে জানান, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী পরিচালিত ওসান বিমান ঘাঁটিটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে ৪০ মাইল ভেতরে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৬ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language