টলিউড

অঙ্কুশকে ভুলে নতুন কার প্রেমে মজেছেন ঐন্দ্রিলা?

কলকাতা, ৪ জানুয়ারি – টালিউডের লাভ বার্ড অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তারা। ক্যারিয়ারের শুরুর চড়াই-উতরাই পার করেছেন দুজনে। থেকেছেন একে অপরের পাশে।

অঙ্কুশের সঙ্গে প্রেমে থাকাকালীন ঐন্দ্রিলা নাকি অন্য একজনের প্রেমে মজেছিলেন। হয়তো মনে প্রশ্ন আসছে: কার প্রেমে পড়েছিলেন এই অভিনেত্রী?

ঘটনার শুরু বছরখানেক আগে। দুজনে গিয়েছিলেন মালদ্বীপে। কলকাতায় ব্যাক করার সময় অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তখন তাদের বাধ্য হয়ে ২৩ দিন ওখানে থাকতে হয়। আর সে সময়ই তিনি অন্য একজনের প্রেমে পড়েছিলেন অঙ্কুশকে ভুলে।

আসলে কোন মানুষের প্রেমে নয়। ঐন্দ্রিলা মজেছিলেন এক বিড়ালের প্রেমে। সেই ২৩ দিন ঐন্দ্রিলা এক বিড়াল পুষেছিলেন। আর সে সময়টা নাকি অঙ্কুশকে একেবারেই পাত্তা দেননি এই ঐন্দ্রিলা। এসব কথা সংবাদমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন।

ঐন্দ্রিলাকে দেখা যাবে ‘সাজঘর’-এ। এ ছাড়া জি ফাইভের শ্বেতকালী ওয়েব সিরিজেও তাকে দেখা যাবে। অন্যদিকে অভিনেতার প্রথম ওয়য়েব সিরিজ ‘শিকারপুর’ মুক্তি পেতে চলেছে। এ ছাড়াও নিজের প্রযোজিত ‘মির্জা’ সিনেমায় দেখা যাবে থাকে। তারা যে বর্তমানে তাদের দুজনের কাজ নিয়ে ব্যস্ত সেটা বলাই বাহুল্য।

সূত্র: সময় টিভি
আইএ/ ৪ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language