ফুটবল

ইরানকে বাড়ি পাঠিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

দোহা, ৩০ নভেম্বর – কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ে শেষ ষোলোয় পা রাখল দেশটি। আর বিদায় নিয়েছে ইরান। দলের একমাত্র গোলদাতা ক্রিস্টিয়ান পুলিসিচ।

মঙ্গলবার রাতে আল থুমামা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। তবে ম্যাচের প্রায় পুরোটাই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র আক্রমণাত্মক খেললেও ইরানের রক্ষণ ভাঙতে পারছিল না। অবশেষে ম্যাচের ৩৮তম মিনিটে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ডেস্টের হেডে বল পেয়ে গোলটি করেন চেলসি তারকা পুলিসিচ। তবে গোল করার সময় ইরান গোলরক্ষকের সঙ্গে আঘাত পেয়ে কিছুক্ষণের জন্য মাঠ ছাড়েন পুলিসিচ।

বিরতির পর ম্যাচে ইরান ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

এই গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ থেকে নকআউটে গেছে ইংল্যান্ড। আর সমান ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ যুক্তরাষ্ট্র।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩০ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language