মধ্যপ্রাচ্য

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের

ওয়াশিংটন, ১৯ নভেম্বর- ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।

মার্কিন গণমাধ্যম বলছে, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। নতুন করে এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ইরানের ১০ জন ব্যক্তি ও ৫০টি প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে জ্বালানি, খনিজ এবং আর্থিক সেবাদানকারী সংস্থা।

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীসহ এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে খামেনি নিয়ন্ত্রিত ‘বনিয়াদ মোস্তাজাফান’ নামে একটি প্রতিষ্ঠান।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/১৯ নভেম্বর


Back to top button