আইন-আদালত

বিএনপি নেতা আলালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ

ঢাকা, ২৬ জুন – বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা না দিতে সরকারের ইমিগ্রেশন বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে বিদেশ যেতে বাধা দেয়া কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রবিবার এ বিষয়ে এক আবেদনের শুনানিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত ডিবিশন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১২ জুন কিডনির চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় আলালকে বিমান বন্দরে বাধা দেয়া হয়। বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা করেও তিনি ভারত যেতে পারেননি। আলালের একটি কিডনি অকেজো হয়ে গেছে। এ বিষয়ে ফলোআপের জন্য তাকে ভারত যেতে হয়। এ জন্য তিনি গত ১২ জুন ভারত যাওয়ার উদ্দেশ্য বিমানবন্দরে যান। কিন্তু ইমিগ্রেশন তাকে আটকে দেয়।

এ ঘটনায় ১৪ জুন সংক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৬ জুন


Back to top button
🌐 Read in Your Language