রসনা বিলাস

কাঁচা আমের ঝুরি আচার

উপকরণ

কাঁচা আম: ১ কেজি

সরষেবাটা: ১ টেবল চামচ

আদা: রসুনবাটা ২ চা-চামচ

ওসুন: ৪-৫ কোয়া

সরষের তেল: ৫০০ গ্রাম

ধনিয়া গুঁড়া: ২ টেবিল চামচ

শুকনো মরিচ গুঁড়া: ৩-৪ টেবিল চামচ

লবণ স্বাদমতো

চিনি: ২ টেবল চামচ
পাঁচ ফোঁড়ন: ১ টেবিল চামচ

প্রণালী

* কাঁচা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন।

* গ্রেটারে আম ঝুরি ঝুরি (খুব পাতলা ও সরু) করে কেটে আলাদা করে রাখুন।

* একটা পাত্রে আম নিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিন।

* আমের টুকরোগুলো একটা পরিস্কার কাগজের ওপর ছড়িয়ে ৩০ মিনিট রোদে রেখে দিন।

* এবার একটা পাত্রে আমের টুকরোগুলো নিয়ে সরষেবাটা, আদা-রসুনবাটা, লবণ, শুকনো মরিচ গুড়া, ধনিয়া গুঁড়া, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

* দুইদিন ভালো করে রোদে দিন।

* এরপর কড়াইতে তেল দিয়ে আঁচে বসান।

* গরম তেলে পাঁচ ফোঁড়ন দিয়ে নাড়াচাড়া করুন।
সুগন্ধ বের হলে আঁচ থেকে নামিয়ে গরম তেলটা আমের আচারের ওপর ঢেলে দিন। তৈরি আমের ঝুরি আচার।

আচারের জারের মুখটা পরিস্কার কাপড় দিয়ে মুড়ে জানলার কাছে রেখে দিন, যাতে রোজ রোদ লাগে। এভাবে একমাস রোদে রেখে দিন। একটা কথা মাথায় রাখবেন, যত বেশি রোদ দেবেন, আচারের স্বাদ তত বাড়বে, আচার আরও বেশিদিন ভালো থাকবে।

এম এস, ২৪ মে


Back to top button
🌐 Read in Your Language