শিক্ষা

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা, ২৪ এপ্রিল – ডেন্টালে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় এবার পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে আছে।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে এ ফলাফল প্রকাশ করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন শিক্ষার্থী। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন। আর ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নাসরিন সুলতানা ইভা।

সূত্র : আরটিভি
এম এস, ২৪ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language