বলিউড

স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ছবি মিত্তল

মুম্বাই, ১৯ এপ্রিল – জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে তিনি নিজেই এই অসুস্থতার খবর নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমে বলেন, ‘প্রায় ২০ দিন ধরে একাধিক পরীক্ষা চালিয়েছি। এমআরআই করেছি। বায়োপসি করার পরামর্শ দেওয়া হয়েছিল। এখন মনে হচ্ছে সবচেয়ে খারাপ সময়ের জন্য নিজেকে প্রস্তুত করছি।’

তিনি আরও বলেন ‘যখন আমাকে বায়োপসি করার পরামর্শ দেওয়া হয়েছিল, তখনই আমি অনেক কেঁদেছিলাম। তবে মোটেই বিরক্ত হইনি। সমাধান খোঁজার চেষ্টা করি। বিষয়টাকে মেনে নিয়েছি। ক্যানসার সারভাইভার, ক্যানসার বিশেষজ্ঞ এবং প্লাস্টিক সার্জনদের সঙ্গে কথা বলেছি।’ আপাতত তিনি চিকিৎসকের পরামর্শে রয়েছেন।

প্রসঙ্গত, ‘৩ বহুরানিয়া’, ‘ঘর কি লক্ষ্মী বেটিয়া’, ‘বন্দিনী’, ‘নাগিন’-এর মতো বহু হিন্দি ধারাবাহিক নাটকে নিপুণ অভিনয় করে নজর কেড়েছেন তিনি। ‘এক বিবাহ… অ্যায়সা ভি’-তেও অভিনয় করেছেন তিনি। তার সুস্থতা কামনা করছেন ভক্তরা৷

এম এস, ১৯ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language