ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০

ঢাকা, ২০ মার্চ – রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ মার্চ) সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১১০২১ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৬৮০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা ও ৪ লিটার দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।

সূত্র : কালের কণ্ঠ
এম এস, ২০ মার্চ


Back to top button
🌐 Read in Your Language