সংগীত

তৃতীয় বিয়ে করে শান্তিতে নেই বলেই স্বামীকে নিয়ে হানিমুনে ন্যান্সি

ঢাকা, ১৯ মার্চ – জীবন ও সংসার নিয়ে দীর্ঘ ও বিস্ফোরক বক্তব্য প্রকাশের ২৪ ঘণ্টার মাথায় স্বামী-গীতিকবি মহসীন মেহেদীকে নিয়ে হানিমুনে গেলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

শনিবার (১৯ মার্চ) বিকালে কক্সবাজারের চেকইন ও কাপল ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘হানি-কে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে চলে এলাম!’

তারও ঘণ্টা দুই আগে আরেকটি তিক্ত প্রতিক্রিয়া জানান গণমাধ্যম তথা সমালোচকদের প্রতি। বলেন, ‘একটি সহজ বাস্তব পথচলার গল্পকে আতরে ডুবিয়ে সুগন্ধি হিসেবে নিয়ে ঘুরে বেড়ানো ফেরিওয়ালাদের জানাই নমস্কার। জয় হোক সস্তা কাটতির। কিছু মানুষ খেয়ে পরে তো বাঁচলো, এই বা কম কি! শুভ দুপুর।’

ধারণা করা হচ্ছে, শুক্রবারের বিস্ফোরক বক্তব্য থেকে সংবাদমাধ্যমের খবর পরিবেশনাকে ঘিরে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যানসি।

এদিকে কক্সবাজার থেকে ন্যানসি গণমাধ্যমকে জানান, ‘আমরা ভালো আছি। বেশ আছি। বিয়ের পর নানা জটিলতায় হানিমুনে যেতে পারিনি। এখন সুযোগ হলো, চলে এলাম। এখানে দারুণ সময় কাটছে আমাদের।’

জানান, কক্সবাজার থেকে ২১ মার্চ ঢাকায় ফিরবেন এই দম্পতি।

এম ইউ/১৯ মার্চ ২০২২

Back to top button
🌐 Read in Your Language