বলিউড

প্লাস্টিক সার্জারি করে নির্মম নির্যাতনের শিকার অভিনেত্রী!

মুম্বাই, ১৬ ফেব্রুয়ারি – বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্র। ‘রোড’ সিনেমার ‘খুল্লাম খুল্লা’ গানের মাধ্যমে বলিউডে পথচলা শুরু করেন তিনি। তবে প্লাস্টিক সার্জারি করানোর পর থেকে তিক্ত অভিজ্ঞতা হয়েছে এই অভিনেত্রীর। টানা তিন বছর নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে।

এক সাক্ষাৎকারে কোয়েনা জানান, ‘যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম এখানকার নিয়ম-কানুন জানতাম না। প্রকাশ্যে সার্জারির কথা বলা যাবে না, তা জানা ছিল না। কেউ একজন আমাকে জিজ্ঞেস করায় আমি বলেছিলাম, হ্যাঁ সার্জারি করিয়েছি। এরপর সবাই আমার পিছে লাগে। সার্জারির জন্য টানা তিন বছর নির্যাতন সহ্য করতে হয়েছে।’

‘সাকি সাকি’ গান খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘আমাকে নিয়ে নেতিবাচক খবর প্রকাশিত হয়েছে। এর কারণে ইন্ডাস্ট্রির অনেকেই আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এর প্রভাব আমার কাজেও পড়েছে। সে সময় এক নির্মম পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো।’

প্লাস্টিক সার্জারি করানো নিয়ে কোয়েনার ভাষ্য, ‘প্লাস্টিক সার্জারি নিয়ে আমার কোনো অনুশোচনা ছিল না এবং হবেও না। যা করেছি, আমারই সিদ্ধান্ত ছিল। আমি বুঝতে পারিনি, এটি নিয়ে অন্যদের সমস্যা কী? আমার মুখ, আমার জীবন, আমি যা খুশি করব, এতে অন্যের কী?’

সর্বশেষ ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরে দেখা গেছে কোয়েনাকে। বলিউডে স্বজনপ্রীতি ও দলাদলির শিকার হয়েছেন জানিয়ে কোয়েনা বলেন, ‘ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এই অভিযোগ আমার আজীবন থাকবে। আমার পাশে দাঁড়িয়ে তারা কখনো সরাসরি কোনো কথা বলেনি।’

এম এস, ১৬ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language