অপরাধ

টেকনাফ থেকে সাড়ে ২২ কোটি টাকার আইস উদ্ধার

কক্সবাজার, ১৯ জানুয়ারি – কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকা থেকে চার কেজি ১৭৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, বুধবার ভোরে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান জালিয়ার দ্বীপ সীমান্তে প্রবেশের খবরে বিজিবির দুইটি টহল দল সেখানে অভিযান চালায়। এতে একটি কাঠের নৌকা শূন্য রেখা অতিক্রম করে ওই এলাকা দিয়ে ঢোকার সময় বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে।

এসময় নৌকাটি মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। পরে নৌকাটির দিকে গুলি ছুড়ে থামানোর চেষ্টা করলে চোরাকারবারীরা নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ জানুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language