ঢালিউড

পরীমণির মা হওয়ার খবরে যা বললেন ফারিয়া শাহরিন

ঢাকা, ১৩ জানুয়ারি – মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। তার সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। এই খবরে অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন, আবার অনেকে হয়েছেন নাখোশ। তবে নায়িকার মা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার আলেচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে ফারিয়া শাহরিন লেখেন, ‘আমি খালা হচ্ছি, আর সাংবাদিকরা মামা হচ্ছেন; ব্যাপারটা খুবই আনন্দের। পরীমণি ও রাজের জন্য অনেক অনেক শুভকামনা। এত সাহসী পদক্ষেপের জন্য কলিজা লাগে ভাই। এত বড় নায়িকা হয়েও ক্যারিয়ারের এই পর্যায়ে মা হওয়ার সিদ্ধান্ত নিতে সবাই পারে না। পরীমণি দেখেই পারলো। ভালো থাকুক এই লাভ বার্ডস। ভালোভাবে দুনিয়ায় আসুক তাদের অনাগত সন্তান। অনেক অনেক শুভকামনা রইল।’

উল্লেখ্য, ফারিয়া শাহরিন ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। বিজ্ঞাপনের মডেল হয়ে পরিচিতি পান। এরপর পড়াশোনার জন্য বিদেশে পাড়ি জমান। ২০১৯ সালে দেশে ফিরে ফের শোবিজে যুক্ত হন। তুমুল জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন ছোটপর্দার এই অভিনেত্রী।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language