চাপাইনবাবগঞ্জ

ভারতীয় জাল রুপি ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জ, ২৬ অক্টোবর- শিবগঞ্জে ভারতীয় জালরুপিসহ চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত রবিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ও ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৪ লাখ ৮০ হাজার ভারতীয় জালরুপি, প্রিন্টারসহ অন্য উপকরণ জব্দ করা হয়। তারা হলেন ভোলাহাট উপজেলার ফুটানী বাজার আলালপুর গ্রামের মো. দুলাল হকের ছেলে মো. জিহাদ রানা, ছোট জামবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে মো. নবী উল্লাহ, দুর্গাপুরের শফিকুল ইসলামের ছেলে মো. আবদুস সামাদ ও ধরমপুর মান্নুর মোড়ের বাবুল হোসেনের ছেলে আল-আমিন ওরফে বাইতুল ইসলাম মিশুক।

আরও পড়ুন: বগুড়ায় নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত

জেলা গোয়েন্দা সংস্থার পরিদর্শক বাবুল উদ্দিন সরদার জানান, সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ও ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ২৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language