নোয়াখালী

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

নোয়াখালী, ৩০ সেপ্টেম্বর- অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন একরামুল করিম চৌধুরী। একইসঙ্গে তার পরিবারের আরও ৩ জনকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন একরামুল করিম চৌধুরীর বড়ভাই হাজি ইব্রাহীম মিয়া, ভাগিনা জহুরুল হক রায়হান ও একরামের স্ত্রী বেগম কামরুন্নাহার শিউলী।

জেলা আওয়ামী লীগের সব সংসদ সদস্যকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিতে রাখা হয়েছে হাতিয়ার সংসদ সদস্য আয়েশা আলীর স্বামী সাবেক সংসদ সদস্যে মোহাম্মদ আলীকেও।

কমিটিতে রাখা হয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে। তবে কোম্পানীগঞ্জের জন্য চারটি পদ ফাঁকা রাখা হয়েছে।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

আর আই


Back to top button
🌐 Read in Your Language