ফুটবল

ফিফা র‌্যাঙ্কিংয়ে আট ধাপ পেছালো বাংলাদেশ

ঢাকা, ১২ আগস্ট – ফিফার হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। আট ধাপ পিছিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ব়্যাঙ্কিংয়ে এখন ১৮৮ নম্বরে অবস্থান করছে ক্যাপ্টেন জামাল ভূঁইয়ার দল।

ইউরোর শেষ আট থেকে বিদায় নিলেও ব়্যাঙ্কিংয়ের রাজত্ব অক্ষুণ্ন রেখেছে বেলজিয়াম।

ব়্যাঙ্কিংয়ে ফ্রান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে ব্রাজিল। চারে রয়েছে ইংল্যান্ড। পাঁচে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

কোপা আমেরিকা জিতে ছয়ে পৌঁছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর রয়েছে স্পেন (৭), ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল (৮), মেক্সিকো (৯) ও যুক্তরাষ্ট্র (১০)।

আর উরুগুয়ে, নেদারল্যান্ডস, জার্মানি ও ক্রোয়েশিয়া চলে গেছে শীর্ষ দশের বাইরে।

সূত্র : বার্তা২৪
এম এউ, ১২ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language