সংগীত

প্রধানমন্ত্রীকে নিয়ে তৈরি গানের ভিডিওতে অপু বিশ্বাস

ঢাকা, ২৪ অক্টোবর- প্রায় দেড় যুগ পর আবার গান-ভিডিওতে দেখা যাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। শিমুল মাহমুদের পরিচালনায় ২২ নভেম্বর থেকে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গানটির শুটিং করবেন তিনি।

শাহনাজ পারভীনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আলমগীর।

অপু বলেন, ‘প্রধানমন্ত্রী আমার আদর্শ। তাকে নিয়ে তৈরি হওয়া গানটির মডেল হতে পেরে আমি আনন্দিত। নিজেকে ধন্য মনে করছি। এমন সুযোগ বারবার আসে না। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ এমন একটি গানে আমাকে মডেল হিসেবে পছন্দ করার জন্য। আশা করছি, গান-ভিডিওটি সবার ভালো লাগবে। ’চিত্রনায়িকা হওয়ার আগে মিউজিক ভিডিও করলেও পরবর্তী সময়ে অপু বিশ্বাসকে আর মিউজিক ভিডিওতে দেখা যায়নি। অনেক তারকা শিল্পীই প্রস্তাব দিয়েছিলেন তাদের গানে মডেল হওয়ার জন্য। কিন্তু চলচ্চিত্রে অভিনয় ছাড়া অন্য কিছু ভাবতে চাননি এই ‘ঢালিউড কুইন’।

আরও পড়ুন: লাল শাড়িতে অন্তঃসত্ত্বা অমৃতা

গত মাসে মা শেফালী বিশ্বাসের মৃত্যুর পর অনেক দিন দেশের বাড়ি বগুড়ায় ছিলেন অপু। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’- এ শুটিংয়ের কথা থাকলেও পরিচালক বন্ধন বিশ্বাসকে অনুরোধ করে সেটি পিছিয়ে দেন। নভেম্বরের প্রথম সপ্তাহে ‘ছায়াবৃক্ষ’ সম্পন্ন করে এই মিউজিক ভিডিওতে অংশ নেবেন তিনি।

আডি/ ২৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language