খুলনা

খুলনায় ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু

খুলনা, ০৩ আগস্ট – খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৪৬ জনের। আজ মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল সোমবার খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৭৩ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় ৭ জন করে, ঝিনাইদহে ৪ জন, মেহেরপুরে ৩ জন, মাগুরা ও চুয়াডাঙ্গায় ১ জন করে মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪৮৫ জন। আর সুস্থ হয়েছেন ৭২ হাজার ৮৭২ জন।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ০৩ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language