সংগীত

১৫ বছর পর নতুন করে সোহাগের লাল শাড়ি পরিয়া কন্যা

ঢাকা, ২৩ অক্টোবর- ‘লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায়/ আমার চোখের জল মিশাইলা নিলানা বিদায়’- বিরহ ঘরানার গানটি শোনেননি এমন শ্রোতা খুব কম। জনপ্রিয় গানটি ২০০৫ সালে প্রকাশিত কণ্ঠশিল্পী সোহাগের কণ্ঠে। ‘রক্ত আলতা পায়’ শিরোনামের একক অ্যালবামের গান ছিলো এটি।

এবার ‘লাল শাড়ি-২’ প্রকাশ করলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তৈরী পোশাক কোম্পানি ব্লু ড্রিমের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। এক যুগেরও বেশি সময় পরে লাল শাড়ি গানের পার্ট ২ মুক্তি দেওয়া হলো।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৫টায় ব্লু ড্রিমের অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে গানটির আনুষ্ঠানিক মুক্তি ঘোষণা করেন ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ।

আরও পড়ুন: রোকার পর এবার নেহার মেহেদী

এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা তানভীর তনুসহ ব্লু ড্রিমের কর্মকর্তারা। ব্লু ড্রিম গ্রুপের ইউটিউব চ্যানেল থেকে প্রথমবারের মতো গান মুক্তি দেওয়া হলো।

‘লাল শাড়ি ২’ গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন শিল্পী সোহাগ নিজেই। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শামীম এবং তিশা।

ব্লু ড্রিমের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘গানটির ভিডিও ধারণসহ সব কিছুতেই ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। ব্লু ড্রিম একটি পোশাক কোম্পানি হলেও এখন থেকে ভালো শিল্পীদের নিয়ে কাজ করবে।’

এন এইচ, ২৩ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language