উয়েফার মৌসুম–সেরা গোল ইরানি স্ট্রাইকারের (ভিডিও)

উয়েফার ২০২০-২১ মৌসুমে সেরা গোলের পুরস্কার পেলেন পোর্তোর ইরানিয়ান ফুটবল তারকা মেহদি তারেমি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে তার বাইসাইকেল কিকে করা গোলটিকে সেরা হিসেবে নির্বাচন করেছেন ফুটবলপ্রেমীরা।
২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুলাইয়ের মধ্যে উয়েফার ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতার গোলগুলোকে বিবেচনায় আনা হয়েছে এখানে। সেখান থেকে ১০ গোলের সংক্ষিপ্ত তালিকা করেছিল উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষকরা।
তারপর দর্শকদের ভোট আহ্বান করা হয়। উয়েফার ওয়েবসাইটে মৌসুমসেরা গোল নির্বাচন করতে ভোট দিয়েছেন ছয় লাখের বেশি ফুলবলপ্রেমী। যার মধ্যে ৩০ শতাংশের বেশি ভোট পেয়েছেন মেহদি তারেমি।
গোলটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের। ওই ম্যাচে যোগ করা সময়ে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে ১২ গজ দূর থেকে বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোলটি করেন ২৯ বছর বয়সী তারেমি।
ইরানিয়ান ফুটবলারের ওই গোলে ম্যাচটিও জিতেছিল পোর্তো। কিন্তু দুই লেগ মিলিয়ে পিছিয়ে থাকায় চেলসিকে হারিয়ে সেমিফাইনালে উঠতে পারেনি।
🥇Mehdi Taremi’s sensational bicycle kick has been voted https://t.co/sQezPQoaea Goal of the Season! 👏👏👏@FCPorto | @MehdiTaremi9 | #GoalOfTheSeason pic.twitter.com/sH6Xfn6uuC
— UEFA Champions League (@ChampionsLeague) July 29, 2021
সূত্র : জাগো নিউজ
এন এইচ, ৩০ জুলাই









