ফুটবল

ফের প্রিমিয়ার লিগ স্থগিত

ঢাকা, ৩০ জুলাই – ঈদের বিরতি শেষে শুক্রবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা শুরুর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার রাতে ২০ ও ২১ রাউন্ডের ফিকশ্চারও প্রকাশ করেছিল বাফুফের প্রফেশনাল লিগ কমিটি।

তবে ম্যাচ শুরুর এক ঘন্টা আগে আবার খেলা স্থগিতের ঘোষণা দিয়েছে বাফুফে। লিগ কবে শুরু হবে সেটা এবার বলেনি বাফুফে।

‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ এর ২য় পর্বের অবশিষ্ট খেলাসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উল্লেখ্য যে, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে উক্ত লিগের অবশিষ্ট খেলাসমূহ আয়োজনের বিষয়ে যথাশীঘ্রই সকলকে অবহিত করা হবে’- বিজ্ঞপ্তির মাধ্যমে এটুকুই জানিয়েছে বাফুফে।

শুক্রবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং কমলাপুরে উত্তর বারিধারা ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যে খেলা নির্ধারিত ছিল।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ৩০ জুলাই


Back to top button
🌐 Read in Your Language