নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১০৫, মৃত্যু ১

নেত্রকোনা, ৩০ জুলাই- নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে মুত্যু হয়েছে আরও একজনের।
ময়মনসিংহ ল্যাবে ১৭৫ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। জেলায় জিন এক্সপার্ট পরীক্ষায় ৩ জনের মধ্যে ২ জনের শনাক্ত হয়। র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২০৮ জনের মধ্যে ৮১ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
জেলায় গত ২৪ ঘণ্টায় মোট শনাক্তের ৭৬ জন পুরুষ ও ২৯ জন নারী। তার মধ্যে সদরে ২৮ জন, মোহনগঞ্জে ১৯ জন, কেন্দুয়ায় ৪ জন, দুর্গাপুরে ১০ জন, মদনে ১৩ জন, খালিয়াজুরীতে ১ জন, বারহাট্টায় ১০ জন, পুর্বধলায় ৮ জন, কলমাকান্দায় ৩ জন ও আটপাড়ায় ৯ জন।
এ পর্যন্ত পরীক্ষাগারে ২৫ হাজার ১৬৯ টি নমুনা পরীক্ষায় রিপোর্ট এসছে ২৪ হজার ৩৪৯ টির। তার মধ্যে শনাক্ত ৩ হাজার ৩৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার আটপাড়া উপজেলার টেংগা নিবাসী ৮৫ বছর বয়সের একজন পুরুষ করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৭৯ জনের।
সূত্রঃ বিডি-প্রতিদিন
আর আই









