ফুটবল

করোনা আক্রান্ত ডেভিড আলাবা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সদ্যই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা।

বুধবার সকালে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান আলাবা। করোনামুক্ত না হওয়া পর্যন্ত হোম আইসোলেশনে থাকবেন তিনি।

চলতি গ্রীষ্মে রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হলেন আলাবা। এর আগে করিম বেনজেমা কোভিড পজিটিভ হন।

রিয়ালের অনুশীলনে যোগ দেওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কোভিড পজিটিভ রিপোর্ট আসে বেনজেমার। তাই এখন পর্যন্ত ফ্রান্সেই অবস্থান করছেন তিনি।

সূত্র : দেশ রূপান্তর
এম এউ, ২৮ জুলাই


Back to top button
🌐 Read in Your Language