আসাম-মিজোরাম সীমান্ত অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে
দিসপুর, ২৬ জুলাই – নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারতের আসাম-মিজোরাম সীমান্ত অঞ্চলে। আজ সোমবার সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই দিন আগে উত্তর-পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এর পরেই এমন ঘটনা ঘটল।
এ ঘটনার পর দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে টুইট করেন। সহিংসতা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।
সীমান্ত জটিলতা নিয়ে আসাম ও মিজোরাম রাজ্য সরকারের বিবাদ চলছে দীর্ঘদিন ধরে। ১৬৪ কিলোমিটার পর্যন্ত দুই রাজ্যের সীমান্ত বিস্তৃত । সীমান্তের বিভিন্ন জায়গা দখলের অভিযোগে একে অপরকে দোষারোপ করছেন তারা।
Honble @ZoramthangaCM ji , Kolasib ( Mizoram) SP is asking us to withdraw from our post until then their civilians won’t listen nor stop violence. How can we run government in such circumstances? Hope you will intervene at earliest @AmitShah @PMOIndia pic.twitter.com/72CWWiJGf3
— Himanta Biswa Sarma (@himantabiswa) July 26, 2021
গত জুন মাসে একই ভাবে দুই রাজ্যের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। শুধু মিজোরাম নয়, অরুণাচলের সঙ্গেও সীমান্ত জটিলতা রয়েছে আসামের।
তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/ ২৬ জুলাই









