পশ্চিমবঙ্গ

‘খেলা হবে’ দিবসে ‘বাংলা বাঁচাও দিবস’ পালন করবে বিজেপি

কলকাতা, ২৫ জুলাই – আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই দিনে ‘বাংলা বাঁচাও দিবস’ পালন করবে বিজেপি।

গত বুধবার এক ভার্চ্যুয়াল সভায় যোগ দিয়ে ‘খেলা হবে দিবস’ পালনের কথা জানান মমতা। এরপরই শনিবার ‘বাংলা বাঁচাও দিবস’ পালনের ঘোষণা দেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি জানান, ১৬ আগস্ট ‘বাংলা বাঁচাও দিবস’ হিসেবে পালন করবে পশ্চিমবঙ্গ বিজেপি। সেদিন বিভিন্ন সভা–সমাবেশে শাসক দলের অত্যাচার আর নির্যাতনের কাহিনি তুলে ধরা হবে। অত্যাচারের হাত থেকে বাংলাকে রক্ষার দাবিও করা হবে বলে জানান তিনি।

গত মার্চে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনি মাঠে রাজনৈতিক স্লোগান হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘খেলা হবে’।

সেই সময় পশ্চিমবঙ্গের এক নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে মোদি বলেছিলেন, ‘দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। ১০ বছর ধরে খেলেছেন। এবার খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে।’

কিন্তু নির্বাচনে বিজেপির ভরাডুবি হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবার তার সেই জনপ্রিয় স্লোগানে দিবস পালনের ঘোষণা দিলেন।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language