বলিউড

প্রীতির ২০তম করোনা টেস্ট

আবুধাবি, ২২ অক্টোবর- আইপিএলে খেলছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। নিজের দলের খেলা সরাসরি মাঠে উপস্থিত থেকে উপভোগ করতে এবং টিমের সদস্যদের উৎসাহ দিতে ম্যাচ শুরুর সপ্তাহ খানেক আগেই দুবাই গিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

গত কয়েক সপ্তাহ ধরে দুবাইতে রয়েছেন প্রীতি জিনতা। করোনাভাইরাস পরিস্থিতির কারণে দুবাইতে পৌঁছানোর পর ছয়দিন কোয়ারেন্টাইনে ছিলেন প্রীতি। করিয়েছেন কোভিড-১৯ টেস্টও। যার ভিডিও ও ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকেউন্টে শেয়ার করেছিলেন তিনি।

চমকপ্রদ তথ্য হলো- সম্প্রতি ২০তম কোভিড-১৯ টেস্ট করিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। যার ফলে তিনি নিজেকে ‘কোভিড টেস্ট কুই্ন’ বলে সম্বোধন করেছেন।

আরও পড়ুন: তিন অভিনেত্রীর ভিডিও ভাইরাল!

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে ২০তম কোভিড-১৯ টেস্টের কথা জানিয়ে প্রীতি জিনতা বলেন, ‍“অনেকেই আমাকে প্রশ্ন করে আইপিএলের দলগুলোকে জৈব সুরক্ষা বলয়ে কী কী মেনে চলতে হচ্ছে? ছয় দিনের কোয়ারেন্টাইন দিয়ে শুরু হয়েছিলো। এরপর প্রতি ৩ থেকে ৪ দিন পরপর করোনা টেস্ট করাতে হচ্ছে। বাহিরে ঘোরাঘুরি তো দূরের কথা হোটেলের রুম থেকেও বের হতে পারছি না। রেস্টুরেন্ট, জিম বা স্টেডিয়াম প্রতিটি জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছি।”

একইসঙ্গে যারা কোভিড-১৯ টেস্ট করিয়ে থাকেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন প্রীতি জিনতা।

আডি/ ২২ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language