শিক্ষা

এইচএসসি বিএমটি ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

চট্টগ্রাম, ২ আগস্ট – বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি বিএমটি শিক্ষাক্রমের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৬ আগস্ট থেকে শুরু হয়ে ব্যবহারিক পরীক্ষা চলবে ১৩ আগস্ট পর্যন্ত। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের সব জেলাতেই নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সরকারি ছুটির দিনেও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরীক্ষা শেষ হওয়ার পর ১৪ আগস্ট থেকে ১৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোকে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনলাইনে বোর্ডে পাঠাতে হবে। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় বোর্ড কর্তৃপক্ষ যেকোনো সময় এই সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা সংরক্ষণ করে।

এস এম/ ২ আগস্ট ২০২৬


Back to top button