টানা তিন দিন ধরে সহনীয় পর্যায়ে ঢাকার বায়ুমান

ঢাকা, ২ আগস্ট – রাজধানী ঢাকার বাতাসের মান টানা তিন দিন ধরে একই অবস্থানে রয়েছে। বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বর্তমানে ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে।
রোববার ২ আগস্ট সকাল ৮টা ৩৯ মিনিটের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি স্কোর হলে তাকে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়।
রোববারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৭৩ স্কোর নিয়ে দূষণ তালিকায় ঢাকার অবস্থান ৩২তম। এই স্কোরের অর্থ হলো ঢাকার বায়ু মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। এর আগে গত শুক্রবার ও শনিবারও ঢাকার বায়ুর মান একই পর্যায়ে ছিল।
অপরদিকে, ১৭৪ স্কোর নিয়ে জাকার্তার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে এবং শহরটি দূষণ তালিকার শীর্ষে অবস্থান করছে।
এনএন/ ২ আগস্ট ২০২৬









