নাটক

মনোজ ও অর্ষা নিয়ে আসছে ‘ দ্য মাস্টারমাইন্ড’

ঢাকা, ১৯ জুলাই – নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন মনোজ প্রামাণিক ও নাজিয়া হক অর্ষা। জুটি হিসেবে তারা খুব বেশি কাজ না করলেও আগামী ঈদের একটি টেলিফিল্মে একসঙ্গে দেখা যাবে তাদের। এটির নাম ‘ দ্য মাস্টারমাইন্ড’। গুলশান হাবিব রাজীবের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটির অন্য একটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু।

টেলিফিল্মে ডিবি অফিসার সালাহ্উদ্দিন লাভলু খোঁজ করছেন মাস্টারমাইন্ডের। সন্দেহ পতিতালয়ে থাকা প্রেমিক জুটি মনোজ ও অর্ষাসহ কয়েকজনের ওপর।

পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, থ্রিলারধর্মী এই টেলিফিল্মে একটা অপরাধের গল্প সামনে আসবে- একটি দামি হীরার এন্টিক আংটি ও হত্যার রহস্য তদন্ত করতে গিয়ে। সবার অভিনয় চমৎকার হয়েছে। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, গল্পটি আমার ভালো লেগেছে। টেলিফিল্মের শেষে খোঁজ পাওয়া যায় মাস্টার-প্ল্যান ও মাস্টারমাইন্ডের। আশা করি, দর্শকেরও ভালো লাগবে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, হিন্দোল রায়, শামান্তা, রূপকথা, সুচনা, পথিক সোহেল, হৃধি প্রমুখ। এটি বাংলাভিশনে ঈদের ৭ম দিন বেলা ২টা ১০ মিনিটে এ টেলিফিল্মটি প্রচার হবে।

এস সি/১৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language