রাঙ্গামাটি

রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ ৫টি দোকান ধসে পড়েছে

রাঙামাটি, ০৫ জুলাই – রাঙামাটি শহরের রিজার্ভ বাজার শহীদ আব্দুল আলী একাডেমি সামনে ঝুঁকিপূর্ণ ৫টি দোকান ধসে পড়েছে। এ সময় কেউ হতাহত হয়নি।

সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় হঠাৎ করে দোকান ধসে পড়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বিকট শব্দ করে দোকান গুলো ধসে পড়ে। কয়েকদিনের ভারী বর্ষণে দোকানের নিচে মাটি সরে যাচ্ছে দেখে দোকানদাররা আগে থেকেই সরে যায়। দোকানে কেউ না থাকায় প্রাণে রক্ষা পায় তারা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন  জানান, আজ সোমবার সকালে আমাদের কাছে খবর আসে শহীদ আব্দুল আলী একাডেমির সামনে ৫টি দোকান ধসে পড়ে। আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে দেখি এখানে কেউ হতাহত হয়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, সকালে খবর পেয়েছি ৫টি দোকান ভেঙে পড়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়েছে। যে দোকানগুলো ধসে পড়েছে তার উপরের রাস্তাটিও ঝুঁকিপূর্ণ।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/০৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language