হবিগঞ্জ
দুই ডোজ টিকা নিয়েও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হবিগঞ্জের এমপি

হবিগঞ্জ, ০২ জুলাই – করোনাভাইরাস টিকার দুই ডোজ গ্রহণের পরও দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী সুদীপ দাশ।
তিনি জানান, বৃহস্পতিবার এমপি আবু জাহির ঢাকায় নমুনা দেন। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
এর আগে গত বছরের ২৭ অক্টোবর তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। এরপর সারাদেশে করোনার ভ্যাকসিন উদ্বোধনের সময় সর্বপ্রথম তিনি হবিগঞ্জে ভ্যাকসিন গ্রহণ করে এর উদ্বোধন করেন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে আবু জাহির তার নির্বাচনী এলাকায় সবাইকে সচেতন করার জন্য কাজ করেছেন। করোনায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের সহায়তাও পৌঁছে দিয়েছেন।
সূত্র : সমকাল
এন এইচ, ০২ জুলাই









