ফুটবল

জয় দিয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ করল উরুগুয়ে

জয় দিয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ করল উরুগুয়ে। এডিনসন কাভানির একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে অস্কার তাবারেজের শিষ্যরা।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে স্তাদিও নিলতন সান্তোস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দুই দল সমানতালে লড়াই করতে থাকে। তবে গোলের দেখাটা পায় তাবারেজের দল।

২১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন কাভানি। এই ব্যবধান ধরে রেখে জয় তোলে নেয় আসরের সবচেয়ে সফল দলটি।

এই জয়ে উরুগুয়ে গ্রুপ পর্ব শেষ করল দ্বিতীয় স্থানে থেকে। ‘এ’ গ্রুপে ৪ ম্যাচে ২ জয়, এক হার ও এক ড্রয়ে ৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে তিনে থাকা প্যারাগুয়ের পয়েন্ট ৬।

গ্রুপ পর্বের শেষ দিনের আরেক ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা ১০ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে। পয়েন্টের খাতা খুলতে পারেনি বলিভিয়া। ৫ পয়েন্ট নিয়ে চারে চিলি। গ্রুপ পর্বের প্রথম চার দল পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট। খালি হাতে ঘরে ফিরেছে বলিভিয়া।

সূত্র : দেশ রুপান্তর
এম এউ, ২৯ জুন


Back to top button
🌐 Read in Your Language