বলিউড

‘বিগ বস’র ঘরে আসছে সুশান্তের দুই প্রেমিকা অঙ্কিতা-রিয়া

মুম্বাই, ২৩ জুন – শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘বিগ বস’-এর ১৫তম মৌসুম। এরইমধ্যে জানা গেছে- বিতর্কিত এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নিতে যাচ্ছেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী।

এবার জানা গেলো চমকপ্রদ আরও একটি তথ্য। ‘বিগ বস’র নতুন সিজনে একই ছাদের তলায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর পাশাপাশি নাকি দেখা যাবে এই বলিউড তারকার সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেকেও।

শোনা যাচ্ছে, ইতিমধ্যে বিগ বসের ঘরের অন্দরে ডাক পেয়েছেন অঙ্কিতা-রিয়া। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অভিনয় জীবনে ক্যারিয়ার শুরুর সময় থেকেই সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে একেবারে হিট জুটি। টিভি পর্দার প্রেম বাস্তব জীবনেও সত্যি হয়ে যায়। প্রকাশ্যেই অঙ্কিতাকে প্রেমিকা হিসেবে মেনে নেন সুশান্ত। এমনকি বিয়ের বন্ধনেও আবদ্ধ হওয়ার কথা ছিলো এই তারকা জুটির। কিন্তু হঠাৎ একটি ঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় সবকিছু।

এদিকে, ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিষেকের পর অনেক নারীর সঙ্গে জড়িয়েছিলো সুশান্ত সিং রাজপুতের নামটি। কিন্তু সবশেষ বলিউডের এই অভিনেতার জীবনে পা রাখেন যে নারী তিনি হলেন- অভিনেত্রী রিয়া চক্রবর্তী। দীর্ঘদিন একই ছাদের নিচে একসঙ্গে ছিলেন তারা।

এন এইচ, ২৩ জুন


Back to top button
🌐 Read in Your Language