জাতীয়

মিরপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, পুড়ল একটি পুরোপুরি

দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

ঢাকা,১১ নভেম্বর-রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টার পর মিরপুর ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বিকল্প পরিবহনের একটি বাসের ভেতরের সব আসন ও বডি পুড়ে গেছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা করছেন।

এস এম/ ১১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language