ব্যবসা

শেয়ারহোল্ডারদের ১০% বোনাস লভ্যাংশ দেবে রূপালী ব্যাংক

ঢাকা, ২১ জুন – শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক রূপালী। এ লভ্যাংশ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের জন্য।

সোমবার বিকেলে অনুষ্ঠিত পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। সংশ্নিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছর ব্যাংকটির পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের সুপারিশ করলেও আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদন হয়নি। ফলে কোনো লভ্যাংশই পাননি শেয়ারহোল্ডাররা।

সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর ২০২০ হিসাব বছরে সহযোগী কোম্পানিগুলোর মুনাফাসহ সমন্বিত (কনস্যুলেটেড) হিসাবে রূপালী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩৮ পয়সা। তাছাড়া এককভাবে (সলো বেসিস) ইপিএস হয়েছে ৯৯ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৩২ পয়সা।

গত বছরে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২০৬ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ছিল (-) ৭৫ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১০ পয়সা।

ডিজিটাল প্লাটফর্মে রূপালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৮ আগস্ট। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই।

সূত্র: সমকাল
এম ইউ/২১ জুন ২০২১


Back to top button
🌐 Read in Your Language