কুমিল্লা

৩০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম ভারতীয় ‘কৌটা মাদক’সহ আটক

কুমিল্লা, ১৯ জুন- কুমিল্লা সীমান্তবর্তী কেরানী নগর এলাকায় ৩০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে বিজিবি।

শনিবার (১৯ জুন) বিকেলে কুমিল্লা কোতয়ালী থানায় তাকে সোপর্দ করেছে বিজিবি।

জানা গেছে, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি ৩২ বোর রিভলভার এবং ম্যাগাজিনসহ ০৪টি গুলি, ১৬ পিস ইয়াবা, নতুন ধরনের ভারতীয় ‘কৌটা মাদক’ ১ প্যাকেট, ভারতীয় পরিচয়পত্র ৩টি, ভারতীয় ইউসিবি ব্যাংকের ডেবিট কার্ড ২টি, ভারতীয় বিভিন্ন প্রকার কার্ড ৭টি, বাংলাদেশী নগদ টাকা এবং কাতারের ১০ দিরহাম উদ্ধার করা হয়। শীর্ষ সন্ত্রাসী রেজাউল ভারতে অবৈধভাবে অবস্থান করে বাংলাদেশে হত্যা, রাহাজানি এবং ধর্ষণসহ নানাবিধ অপকর্মে লিপ্ত থাকায় প্রায় ৩০টি মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, রেজাউল কুমিল্লার যুবলীগ নেতা দেলোয়ার হত্যা মামলার মূল আসামি।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/১৯ জুন


Back to top button
🌐 Read in Your Language