শিক্ষা

স্থগিত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কার্যক্রম

ঢাকা, ০৮ জুন – জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ও স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে।

সোমবার (৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী বলা হয়, ‘কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত আগামী ৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি সম্পর্কিত সকল কার্যক্রম ও নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/ ০৮ জুন ২০২১

Back to top button
🌐 Read in Your Language