ঢালিউড

‘খুবই ব্যক্তিগত কিছু বিষয় ছিল যেগুলোতে অমিল হতো’

ঢাকা, ২৩ মে – জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সংসারে বেজে উঠল বিচ্ছেদের সুর। ২৩ মে নিজের ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি নিজেই। ঠিক কি কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা জানতে চাইলে মাহির স্বামী অপু বলেন, ‘এটার কোনো কারণই নেই। মূলত চলতে চলতে মনে হচ্ছিল আমাদের নানা বিষয়ে মিলতেছিল না। আমরা একমত হতে পারছিলাম না-এটাই মূল কারণ। এ জন্যই আমরা সিদ্ধান্ত নিলাম সম্পর্ক খারাপ হওয়ার চেয়ে ভালো বন্ধু হিসেবে থাকাটা ভালো।’

তিনি আরও বলেন, ‘মহি খুবই ভালো। খুবই সৎ এজন মানুষ। স্ত্রী হিসেবে সে খুব দায়িত্ববান ছিল। সবকিছুই ভালো ছিল। কিন্তু মত পার্থক্যের কারণে আমরা আসলে একসঙ্গে থাকতে পারছি না। তবে মাহির সঙ্গে সব সময় আমার ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকবে। মাহির সঙ্গে ৫/৬ বছরের যে সম্পর্ক সে জায়গা থেকে আমরা দুজনেই পরস্পরের প্রতি সম্মান রাখব।’

ঠিক কি নিয়ে মত পার্থক্য ছিল আপনাদের? সেটা কি ইন্ডাস্ট্রিতে মাহির কাজ নিয়ে? জবাবে অপু বলেন, ‘না। ইন্ডাস্ট্রিতে মাহির কাজ করা নিয়ে কোনো মত পার্থক্য তৈরি হয়নি। আমার মনে হয় গত ৫ বছর ছিল মাহির ক্যারিয়ারের সবচেয়ে বেষ্ট সময়। ইন্ডাস্ট্রি নিয়ে মত পার্থক্য থাকলে মাহি এতো কাজ হয়তো করতে পারতো না।’

প্রশ্ন উঠেছে তাহলে মত পার্থক্যটা ঠিক কোন জায়গায় ছিল? জবাবে অপু বলেন, ‘এমনি। মানে চলাফেরাসহ নানা বিষয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক কিছুই মিলতেছে না, এরকমটা তো হয় অনেক সময়। তো দেখা গেল যে অনেক সময় অনেক কিছুই আমরা কম্প্রোমাইজ করতে পারছিলাম না। এটা তো খুবই ব্যক্তিগত, এমন কিছু বিষয় ছিল যেগুলোতে অমিল হতো। আমরা নিজেদের ভেতর সম্মান রেখেই এমন সিদ্ধান্তে এসেছি।‘

উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী অপুর সঙ্গে ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মাহি।

সূত্র : দেশ রূপান্তর
এন এ/ ২৩ মে


Back to top button
🌐 Read in Your Language