কর্মীদর শান্ত থাকার নির্দেশ দিলেন অভিষেক

কলকাতা, ১৭ মে – লকডাউন বিধি মেনে রাজ্যের মানুষের কাছে শান্তি (Peace) বজায় রাখার আবেদন জানালেন তৃণমূল যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার ট্যুইট করে এই আবেদন করেন। প্রসঙ্গত রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক ও এক প্রাক্তন মন্ত্রীকে সিবিআই শুকালে গ্রেফতার করার পর রাজ্যে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখতে শুরু করে। নিজাম প্যালেস, রাজভবন ইত্যাদি জায়গায় তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখতে শুরু করেন। এই কাজ করার থেকে কর্মীদের বিরত থাকতে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লেখেন, “রাজ্যের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে লকডাউন বিধি মেনে রাজ্যে শান্তি বজায় রাখুন। আইনের ওপর ভরসা রাখুন। আমরা আইনের পথেই লড়াই চালাবো।”
I urge everyone to abide by the law & refrain from any activity that violates lockdown norms for the sake of the larger interest of Bengal and its people.
We have utmost faith in the judiciary & the battle will be fought legally.
— Abhishek Banerjee (@abhishekaitc) May 17, 2021
এদিকে বিজেপি রাজ্য নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Bijaybarghya) ট্যুইট করে বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন। তিনি রাজ্যে শান্তি রাখার জন্য শপথ নিয়েছেন। কিন্তু দুখ্যজনকভাবে তিনি রাজ্যের আইন প্রণয়নকারী সংস্থাকে হুমকির মধ্যে ফেলছেন। সিবিআই এর ফলে কাজ করতে গিয়ে বাধা পাচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটন বাংলার মানুষের জন্য।”
CM of West Bengal @MamataOfficial who is under oath to maintain law and order in the state is sadly indulging in threatening law enforcing agencies and creating hurdles for the CBI. This is very unfortunate for the people of Bengal #NizamPalace
— Kailash Vijayvargiya (@KailashOnline) May 17, 2021
প্রসঙ্গত এদিন সকাল থেকেই তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ আবেদন করছেন তৃণমূল কর্মী-সমর্থকদের কাছে যাতে তারা রাজ্যে শান্তি বজায় রাখেন। কিন্তু কুণাল ঘোষের সেই আবেদনে তৃণমূল কর্মী-সমর্থকরা মান্যতা দেয়নি। কুনাল ঘোষ বার বার বলেছেন, বিজেপি তৃণমূল কর্মী-সমর্থকদের প্ররোচিত করতে চাইছে। যাতে তারা প্রমাণ করতে পারে রাজ্যে আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হয়েছে প্রমাণ করা যায়। আর এই ঘটনার জন্য কুণাল ঘোষ রাজ্যপাল জগদীপ ধনকরকে দায়ী করেন। তিনি বলেন, রাজ্যপাল বিজেপি-র হয়যে রাজ্যে কাজ করছেন। নির্বাচনে বিজেপি-র পরাজয় দেখে তিনি বিচলিত হয়ে পরে এখন এসব করছেন। তাঁর এসব করা শোভনীয় নয়। তিনি প্ররোচনা দিয়ে চাইছেন রাজ্যটাকে অশান্ত করে তুলতে। এর পর তিনি তাহলে বলতে পারবেন রাজ্যের আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হয়েছে। তাই রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন। সবটাই তাঁর চক্রান্ত। পাশাপাশি কুণাল ঘোষ কর্মী-সমর্থকদের কাছে এই আবেদন করেছেন, আপনারা শান্ত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি পথে এই লড়াই লোৱাৰ দিকে এগোচ্ছেন। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট বার্তা এই একই মর্মে এলো।
সূত্র : কলকাতা২৪
এন এইচ, ১৭ মে







