চট্টগ্রাম

ড. অনুপম সেনের স্ত্রী উমা সেন আর নেই

চট্টগ্রাম, ১৩ মে – আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেনের স্ত্রী উমা সেন প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার ব্য়স হয়েছিল ৭২ বছর।

দীর্ঘ ১২ বছর একটানা গভীর কোমায় থেকে মঙ্গলবার রাত ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার বিকেলে পটিয়া উপজেলার ধলঘাটের নিজ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

তার মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্মসচিব ফারুক তাহের, সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সভাপতি অঞ্চল চৌধুরী, সহ-সভাপতি প্রণব চৌধুরী, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৩ মে


Back to top button
🌐 Read in Your Language