জাতীয়

বাংলাদেশসহ ৪ দেশ থেকে ভ্রমণে আরব আমিরাতের নিষেধাজ্ঞা

ঢাকা, ১০ মে – করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ চারটি দেশ থেকে কর্মী ও পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

বুধবার (১২ মে) রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

দেশগুলো হলো- পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালও। নিষেধাজ্ঞা চলাকালীন এসব দেশ থেকে সেদেশে কোনও জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট প্রবেশ করতে পারবে না।

জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার (১০ মে) এই ঘোষণা দিয়ে বলেছে, জরুরি অবস্থা ছাড়া সবক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর থাকবে। ট্রানজিট ফ্লাইট বন্ধ থাকবে। তবে কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর নয়।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ১০ মে


Back to top button
🌐 Read in Your Language