জাতীয়

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

ঢাকা, ২৭ এপ্রিল – বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি ঢাকায় বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন এবং দ্রুতই নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালের আগস্ট মাস থেকে তিনি বাংলাদেশে দেশটির হাইকমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

দিনেশ ত্রিবেদীর এই নিয়োগের মাধ্যমে দীর্ঘ সময় পর ভারতের কোনো রাজনীতিবিদ বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্বে আসছেন।

৭৫ বছর বয়সী পশ্চিমবঙ্গের এই অভিজ্ঞ রাজনীতিবিদ এর আগে ভারতের সাবেক রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দেশটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।

২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে বা বিজেপিতে যোগদান করেন।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language