বলিউড

এবার সরাসরি ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষ প্রকাশ কঙ্গনার

মুম্বাই, ১৭ অক্টোবর- বিভিন্ন ম’ন্তব্য করে বছরজুড়েই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সুশান্ত সিং রাজপুতের মৃ’ত্যুতে তার বিভিন্ন মন্তব্যে এক রকম ঝড় বয়ে যায় ভারতে। এবার ‘ইসলামবিদ্বেষী’ মন্ত’ব্য করে বসলেন বলিউডের এই অভিনেত্রী।

প্যারিসের একটি হ’ত্যার ঘ’টনায় সরব হয়ে একটি বিশেষ সম্প্রদায়কে দায়ী করে অত্যন্ত ক’ড়া ভাষায় মন্তব্য করেন কঙ্গনা। বলা হচ্ছে, সরাসরি ইসলাম ধর্ম নিয়ে বি’দ্বেষ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী।

শুক্রবার প্যারিসের রাস্তায় এক শিক্ষকের মাথা কে’টে ফেলেন এক মুসলিম যুবক। ঘ’টনার বয়ানে বলা হচ্ছে, বাকস্বাধীনতা ও ধর্মনিরপেক্ষতার পাঠ দিতে গিয়ে শিক্ষার্থীদের হজরত মুহাম্মদ (সা.)-এর একটি কার্টুন দেখিয়েছিলেন ওই শিক্ষক। সে কারণে তিনি হ’ত্যার শি’কার হন।

আরও পড়ুন: বলিউডে আসছেন আমির খানের ছেলে জুনেদ খান

এ ঘ’টনায় শনিবার টুইটারে তী’ব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন কঙ্গনা। নাম উল্লেখ না করেই সেখানে ইসলাম ধর্মকে আ’ক্রমণ করেন তিনি। সঙ্গে নিজ দেশের বুদ্ধিজীবীদের এক হাত নেন।

ভারতের ক্ষমতাসীন বিজেপি-ঘনিষ্ঠ এই অভিনেত্রী লেখেন, “একটি কার্টুনের জন্য এক শিক্ষকের মাথা কে’টে ফেলা হল। আমি শুধু কল্পনা করতে পারি অতীতে আমাদের লোকজনের কী অবস্থা করেছিল এই হানাদাররা। আজকের ডিজিটাল যুগে শিক্ষিত হয়েও এদের আচরণ রাক্ষসের মতো। যাযাবর অবস্থায় এরা ভারতের কী দশা করেছিল।”

কঙ্গনা আরও লেখেন, “আমি ভেবে অবাক হই, এই ধর্ম এতো অসহিষ্ণু। পুরুষতান্ত্রিক এই ধর্মে নারী, পশু, প্রকৃতি কারোরই উপাসনা করা হয় না। অথচ আজকের দিনে এটাই সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ধর্ম। বুদ্ধিজীবীরাও এই ধর্মকেই সমর্থন করেন। এমনটা কী করে হয়?”

এন এইচ, ১৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language