ক্রিকেট

৩৬ বছর বয়সী পেসারের অভিষেকে চমকে দিল পাকিস্তান

হারারে, ০৭ মে – হারারে স্পোর্টস ক্লাব মাঠে আজ থেকে শুরু হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে পাক পেসার তাবিশ খানের।

অভিষিক্ত তাবিশ খানের বর্তমান বয়স ৩৬। যেই বয়সে ক্রিকেটাররা অবসরে চলে যান সেই বয়সে টেস্ট অভিষেক হলো তাবিশ খানের। মূলত ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরে পারফর্ম করার স্বীকৃতিই পেলেন তাবিশ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রয়েছে ৫৯৮ উইকেট।

এই টেস্টে জিম্বাবুয়েরের জন্য জয়টা খুবই দরকার। প্রথম টেস্টে ইনিংস ও ১১৬ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। সিরিজ বাঁচাতে তাই এই টেস্টে জয়ের বিকল্প নেই ব্রেন্ডন টেইলরদের। প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের স্কোর ৫ ওভারে বিনা উইকেটে ২ রান। ইমরান বাট ও আবিদ আলী ১ রান করে উইকেটে আছেন।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ০৭ মে


Back to top button
🌐 Read in Your Language