পশ্চিমবঙ্গ

গণনা শুরু: তৃণমূল ১৪২, বিজেপি ১১৭

কলকাতা, ০২ মে – পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত তৃণমূল ১৪২, বিজেপি ১১৭ কেন্দ্রে জয় পেয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

রোববার (২ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন ২৯৪টি। তবে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়।

পশ্চিমবঙ্গে বিধানসভায় ২৯৪ আসনের মধ্যে কোনো দল ১৪৮ টিতে জিতলেই গড়তে পারবে সরকার। এর আগে প্রথম দফায় গত ২৭ মার্চ ৩০টি, দ্বিতীয় দফায় ১ এপ্রিল ৩০টি, তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১টি, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি, পঞ্চম দফায় ১৭ এপ্রিল ৪৫টি, ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ৪৩ ও সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৪টি আসনে ভোট নেওয়া হয়। তবে দুই প্রার্থী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সপ্তম দফায় ৩৬ আসনের পরিবর্তে ৩৪ আসনে ভোট নেওয়া হয়।

এন এইচ, ০২ মে


Back to top button
🌐 Read in Your Language