ক্রিকেট

মুম্বাই-ব্যাঙ্গালুরু ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইপিএলের

চেন্নাই, ০৮ এপ্রিল – করোনা দাপটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) গেল আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার ভারতের আয়োজন হচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল। উদ্ধোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

আরও পড়ুন : আফ্রিকার মাটিতে পাকিস্তানের সিরিজ জয়

আইপিএলে এখনও পর্যন্ত ২৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৭ বার জিতেছে মুম্বাই। ১০ বার জিতেছে ব্যাঙ্গালুরু। অর্থাৎ এ লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাল্লা ভারী।

আইপিএলের গেল আসরের প্রথম সাক্ষাতে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। নির্ধারিত ২০ ওভারে দুই দলই তুলেছিল ২০১ রান। শেষে সুপার ওভারে ম্যাচ জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স।

অন্যদিকে লিগের ম্যাচে ৪৮তম মুখোমুখি হয় দল দুটি। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল ব্যাঙ্গালুরু। জবাবে ১৯.১ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল রোহিত শর্মার দল।

সূত্র : আরটিভি
এন এইচ, ০৮ এপ্রিল

Back to top button
🌐 Read in Your Language